বানারীপাডায় পৌর শহরে দিনদুপুরে দুঃসাহসিক চুরিঃ জনমনে আতঙ্ক


বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন /
বানারীপাডায় পৌর শহরে দিনদুপুরে  দুঃসাহসিক চুরিঃ জনমনে আতঙ্ক
বরিশালের বানারীপাড়ায়  পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মোঃশাহজাহান খলিফার বাসায় এ  দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র, নগদ  টাকা, নিয়ে গেছে। বানারীপাড়া পৌরসভার বায়তুল মোকাররম  জামে মসজিদ  সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড়ের মোঃ শাহজাহান খলিফা ঢাকায় চাকরিরত। তার স্ত্রী মেয়ে ও নাতি নিয়ে বাড়িতে বসত  বিল্ডিংএ বসবাস করেন। বৃহস্পতিবার  (১৩ নভেম্বর ) দুপুর ২ টার দিকে
 তারা চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন।  তালাবদ্ধ  বিল্ডিং এর পিছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা বাসায় ডুকে  চুরির ঘটনা ঘটায়। শাহজাহান খলিফার স্ত্রী সেলিনা বেগম -মেয়ে শাকিলা ও নাতি নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে
বিল্ডিংএ প্রবেশ করে দেখতে পায় ষ্টীলের আলমারির তালা ভাঙা কাপড়চোপড় ছড়ানে-ছিটানো। স্বর্ন টাকা ও মূল্যবান মালপত্র নেই।  ধারনা করা হচ্ছে প্রায় ৬-৮ লক্ষ টাকার মালামাল খোয়া গেছে। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ বিকাল ৪ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ  করে। পুলিশ এবং স্থানীয়দের ধারনা স্থানীয় কিশোর গ্যাং ও চোর চক্রের অন্যত সদস্য  মোঃ রবিন(১৬)এ চুরির ঘটনা ঘটাতে পারে। ওই দিন বিকালে চুরি হওয়া বাসার অদূরে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে সন্দেহভাজন

রবিনের বাড়িতে  পুলিশ  অভিযান চালায় কিন্তুু তাকে আটক করা সম্ভব হয়নি। এদিকে  পৌর শহরে একের পর এক চুরির ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে।

You cannot copy content of this page