হবিগঞ্জের বাহুবলে ভারতীয় শাড়ী বহনকারী পিকআপ গাড়ি সহ ৩ পাচারকারী আটক
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন /
০
হবিগঞ্জের বাহুবলে পিকআপ গাড়িযোগে পাচারকালে ভারতীয় শাড়ীসহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় পিকআপ তল্লাশি করে ৬ টি বস্তার মধ্যে ২৫৫ পিচ ভারতীয় জর্জেট শাড়ী উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সোয়া ৫ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাগানবাড়ি স্টার ব্রিক ফিল্ডের নিকট থেকে এসব ভারতীয় পণ্য সহ ৩ পাচারকারীকে আটক করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ ইব্রাহিম আকন্দ সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় পিকআপ তল্লাশি করে ২৫৫ পিস ভারতীয় বিভিন্ন রংয়ের জর্জেট শাড়ি উদ্ধার করা হয় ।
আটকরা হলেন, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কলতা গ্রামের রহমত আলীর ছেলে বর্তমানে সিলেট উপশহরের বাসিন্দা মান্নান আহম্মেদ (৪৮), সিলেট শাহপরান থানার খাদিমনগর প্রকাশিত নোয়াগাও এর তবারক আলীর ছেলে নূর উদ্দিন (৩২) ও একই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আব্দুর রউফ রুবেল (৩২)।
আপনার মতামত লিখুন :