রাঙামাটির বরকলের ভুষণছড়া ইউনিয়ন মহিলাদলের কমিটি গঠন


মো: সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ৯:২৪ অপরাহ্ন /
রাঙামাটির বরকলের ভুষণছড়া ইউনিয়ন মহিলাদলের কমিটি গঠন

রাঙামাটি জেলার বরকল উপজেলার ৪ নং ভুষণছড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় ইউনিয়নের ভান্ডারীপাড়াস্থ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আইয়ুব আলীর বাড়িতে এ কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল জলিল, ৪ নং ভুষণছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আইয়ুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঘোষিত আংশিক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: জাহেরা বেগম, সিনিয়র সহ-সভাপতি: শেফালী বেগম, সাধারণ সম্পাদক: বিউটি বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: পারভিন বেগম, সাংগঠনিক সম্পাদক: কল্পনা চাকমা

অনুষ্ঠানে বক্তারা দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। আসন্ন নির্বাচনে ঐক্য বজায় রেখে দলের প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অতিথিরা।

সভা শেষে নবগঠিত মহিলা দল কমিটির নেত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক।

You cannot copy content of this page