
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ উপলক্ষে ১২ ই নভেম্বর (বুধবার) বিকেলে হাউলী ইউনিয়ন বিএনপির আয়োজনে জয়রামপুর চৌধুরীপাড়া ঈদগাহ মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, বিজিএমইএ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেক দিন পরে এদেশের মানুষ ভোট দিতে পারবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে আগামী ২০২৬ ইং সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা কর্মসূচি নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে ধর্ম স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, কৃষি ও কৃষকের উন্নয়নসহ মোট ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছে।
আপনারা দয়া করে নারীদের, বাড়ির মহিলাদের বিএনপির ধানের শীষের কথা বলবেন। একটি দল জান্নাতের কথা বলে মা বোনদের বিভ্রান্তি করছে। কেউ যেনো বিভ্রান্তি করতে না পারে সেজন্য আপনারা পুরুষেরা বিশেষ খেয়াল রাখবেন। ভোট জনগণের অধিকার, সবাই যে ধানের শীষে ভোট দেবে তা কিন্তু নয়। কিন্তু কেন ধানের শীষে ভোট দেবে তা সাধারণ মানুষকে বোঝাতে হবে, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার কথা মানুষকে সাধারণ ভোটারদের বোঝাতে হবে, তারা যদি বুঝতে পারে তাহলে অবশ্যই তারা ধানের শীষে ভোট দেবে। কারন এই ৩১ দফা বাস্তবায়ন হলে সব জনগনেরই কোন না কোন সুবিধা হবে ইনশাআল্লাহ।
হাউলী ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি
আক্কাস আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি সলেমান মল্লিক, যুগ্ম- সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সহ-সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান ঝন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম- আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম- আহবায়ক সোহেল রানা, জেলা ছাত্র দলের সভাপতি শাজাহান খান, উপজেলা ছাত্র দলের আহবায়ক আফজালুল হক সবুজ, হাউলী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ফারুক হোসাইন বাবু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিকসহ হাউলী ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান।
সভায় বক্তারা বলেন, এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে। বিশেষ করে চৌধুরীপাড়া, তারিনিপুর, ডুগডুগিসহ আশপাশের এলাকায় কৃষকরা ফসল পরিবহনে ভোগান্তিতে পড়ছেন। এ সমস্যা সমাধানসহ জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।
পথসভা শেষে প্রধান অতিথি মাহমুদ হাসান খান বাবু দামুড়হুদা পুড়াপাড়া সার্বজনীন শ্রীশ্রী রাধামাধব মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে একে একে জয়রামপুর ইয়ুথ ক্লাব, ডুগডুগি, ছোট দুধপাতিলা ও বড় দুধপাতিলা গ্রামে ধারাবাহিকভাবে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :