রাজবাড়ী দৌলত‌দিয়ায় এক কাত‌ল ৫৩ হাজার টাকায বি‌ক্রি


উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন /
রাজবাড়ী দৌলত‌দিয়ায় এক কাত‌ল ৫৩ হাজার টাকায বি‌ক্রি

রাজবাড়ী দৌলত‌দিয়ায় এক কাত‌ল ৫৩ হাজার টাকায বি‌ক্রয় করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ১৯ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ ৫৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে দৌলতদিয়ার ছকু মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
এর আগে ভোর রাতে পদ্মা নদীর দৌলত‌দিয়া চরকর্নেশনা এলাকা থেকে কৃষ্ন হালদারের জালে মাছ‌টি ধরা পরে।
জানা‌ গেছে, ভোর রাতে কৃষ্ন হালদারসহ তার সহযোগীরা দৌলত‌দিয়া চরকর্নেশনা এলাকার পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃ‌তির এই কাতল মাছ‌টি ধরা পরে। সকালে বিক্রির জন্য মাছ‌টি দৌলত‌দিয়া মাছ বাজারের আড়তে আনেন। সেখানে ছকু মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলা‌মের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা কে‌জি দরে ৫৩ হাজার ২০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
সম্রাট শাজাহান শেখ জানান, সকালে দৌলত‌দিয়া বাজার থেকে উন্মুক্ত নিলামে মাছ‌টি ২৮০০ টাকা কে‌জি দরে কিনে‌ছি। সামান্য লাভে মাছ‌টি বিক্রি করা হবে।

You cannot copy content of this page