
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বুধবার ঢাকার ১০টি পয়েন্টে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি ফিল্ম) প্রদর্শিত হবে।
শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজনে ‘জুলাইয়ের গান’।
গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শহরের টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ী পার্ক, রবীন্দ্রসরোবর, ধানমণ্ডি, খিলগাঁও শান্তি পার্ক, মিরপুর পল্লবী (হাফিজ মোড় মাঠ), উত্তরার ৭ নম্বর সেক্টর মুক্তমঞ্চ, উত্তরার জমজম টাওয়ার, মোহাম্মদপুর টাউন হল প্রাঙ্গণ, বনানী, এলিফ্যান্ট রোড ও হাতিরঝিল (রামপুরা প্রান্ত)—এই ১০টি স্থানে একযোগে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব প্রামাণ্যচিত্রের মাধ্যমে দেশে সংঘটিত গুম, খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র জনসম্মুখে তুলে ধরা হবে। পাশাপাশি ‘জুলাইয়ের গান’ পরিবেশনার মাধ্যমে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের চেতনা প্রতিফলিত হবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :