নেত্রকোনা ২আসনে বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ড্যানীকে চুড়ান্ত মনোনয়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত


 পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন /
নেত্রকোনা ২আসনে বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ড্যানীকে চুড়ান্ত মনোনয়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

নেত্রকোনা২- (সদর-বারহাট্টা) আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জনাব,এটিএম আব্দুল বারী ড্যানীকে পুনরায় বিবেচনায় নিয়ে চুড়ান্ত মনোনয়নের দাবিতে কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর অংশগ্রহণে শান্তিপূর্ণ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ৩টায় বারহাট্টা উপজেলা সদরের সর্বস্তরের সাধারণ মানুষের অংগ্রহণে গণমিছিলটি নেত্রকোনা-বারহাট্টার মূল সড়ক সহ বারহাট্টা-মোহনগঞ্জ গামী সড়কের প্রায় দুই- আড়াই কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
উক্ত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সরকার শ্যামল বলেন-জনাব, তারেক রহমান দূরদর্শী নেতা। তিনি আমাদের রাজনৈতিকভাবে হতাশ করবেন না। এটিএম আব্দুল বারী ড্যানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে উঠা ছাত্রনেতা।বিগত ৪০ বছর ধরে বহু ঘাত-প্রতিঘাতের মধ্যিদিয়ে তিল তিল করে বেড়ে উঠেছেন তিনি। রাজনীতির জন্য,দলকে ভালোবেসে- ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসনে পড়াশোনা করেও তিনি কখনো চাকরির পিছনে দৌড়াননি। শুধুমাত্র সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যে রাজনৈতিক জীবনে কখনো নিজ এবং দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি নেত্রকোনা জেলার সবচেয়ে ক্লিন ইমেজের নেতা। আমরা বারহাট্টা উপজেলা বাসী উনাকে নিয়ে গর্বিত।তিনি আরো বলেন- বারহাট্টা অবহেলিত উপজেলা। যোগ্যতা থাকা সত্ত্বেও বারহাট্টাবাসী বারবার সংসদ নির্বাচন থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে আসছে । স্বাধীনতার পর হতে এখন পর্যন্ত বারহাট্টাবাসী এমপি হিসেবে বারহাট্টার কাউকে পায়নি। এই সংসদীয় আসনটিতে জয়লাভ করতে হলে চুড়ান্ত মনোনয়নে অবশ্যই এটিএম আব্দুল বারী ড্যানীকে রাখতে হবে। অন্যথায় এই আসনে আমাদের ভরাডুবি নিশ্চিত। তারেক রহমান অবশ্যই আমাদের আবেগ অনুভূতির মূল্যায়ন করবেন এই আশা ব্যক্ত করেন তিনি।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদউদ্দিন বলেন, এটিএম আব্দুল বারী ড্যানী বিএনপির পরীক্ষিত এবং সংগ্রামী নেতা। তিনি বিগত সময় থেকে এখন পর্যন্ত রাজনৈতিক জীবনে চাওয়া পাওয়ার উর্ধ্বে উঠে সবসময় সাধারণ মানুষ এর রাজনীতি করেছেন। ২০১৮ সালে দল থেকে ড্যানী ভাইকে মনোনয়ন ঘোষণা করার পরেও তা আবারো পরিবর্তন করা হয়েছিল। কিন্তু, এবার ড্যানী ভাইকে চুড়ান্ত মনোনয়ন না দিলে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিবে। ধানের শীষের ভরাডুবি হবে। সম্ভ্যাব্য প্রাথমিক মনোনয়ন না পেয়েও তিনি আমাদের সহিংসতা করতে নিষেধ করেছেন। আমরা দলের বিরুদ্ধে শ্লোগান দিতে চাইনা। আওয়ামীলীগ দ্বিতীয় গোপালগঞ্জ উপাদি দিয়েছিল নেত্রকোনা-২ আসনকে। এটিএম আব্দুল বারী ড্যানী ছাড়া এই আসনে জয়ী হওয়া কঠিন। তাই আমাদের প্রাণের দাবি তৃণমূলকে বাঁচাতে চুড়ান্ত মনোনয়নের সময় যেন এটিএম আব্দুল বারী ড্যানীকেই দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠিত গণমিছিলে উপস্থিত ছিলেন সাবেক জিএস মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল ও বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সরকার শ্যামল, বারহাট্টা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নয়ন, বারহাট্টা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জামাল, বারহাট্টা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদউদ্দিন খান, জেলা উলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম শেখ, বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাহাবুব রহমান চন্দন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জিয়াউল হক রঞ্জু, বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সচিব তানভীর হাসান মুন্নাসহ কয়েক হাজার সাধারণ জনতা।

You cannot copy content of this page