বড়াইগ্রামের শ্রীরামপুরে উঠান বৈঠকে ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বানঃ নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি এমপি প্রার্থী আব্দুল আজিজের


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন /
বড়াইগ্রামের শ্রীরামপুরে উঠান বৈঠকে ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বানঃ নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি এমপি প্রার্থী আব্দুল আজিজের

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল আজিজ বলেছেন, “দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।”মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল আজিজ বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশব্যাপী প্রতিটি শ্রেণী-পেশার মানুষকে নিরাপত্তা, কর্মসংস্থান ও ন্যায়বিচারের নিশ্চয়তা দেওয়া হবে। দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “এখনই সময় মাঠে নামার। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন, জনগণের হৃদয়ে জায়গা করে নিন। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ বিজয় আমাদের নিশ্চিত।”

উঠান বৈঠকে বক্তারা বলেন, আব্দুল আজিজের নেতৃত্বে বড়াইগ্রাম-গুরুদাসপুরে বিএনপি নতুন উদ্দীপনা ও ঐক্যের পথে এগিয়ে চলছে। তাঁরা নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বাত্মক প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠক শেষে এমপি প্রার্থী আব্দুল আজিজ স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

You cannot copy content of this page