১৩ নভেম্বর ঘিরে কঠোর নিরাপত্তার জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছেঃ স্বরাষ্ট্র উপদেষ্টা


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ২:০৬ অপরাহ্ন /
১৩ নভেম্বর ঘিরে কঠোর নিরাপত্তার জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছেঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ১৩ নভেম্বর ঘিরে আমাদের বড় ধরনের বৈঠক হয়েছে। সে অনুযায়ী, আমাদের কার্যক্রমও চলছে। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

দেশবাসীকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা অনেক সময় বলেন, সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, সহজে যেন জামিন না পায় এ জন্য আমরা তাদেরও অনুরোধ করব, যারা জামিন দেয় তারা যেন সন্ত্রাসীদের জামিন না দেয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া যেখানে সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব।

You cannot copy content of this page