হঠাৎ আত্মগোপন থেকে বেরিয়ে গজারিয়া নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের ঝটিকা মিছিলঃ স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া


মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ১১:১১ অপরাহ্ন /
হঠাৎ আত্মগোপন থেকে বেরিয়ে গজারিয়া নিষিদ্ধ ঘোষিত  উপজেলা ছাত্রলীগের ঝটিকা মিছিলঃ স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া

হঠাৎ আত্মগোপন থেকে বেরিয়ে নিষিদ্ধ ঘোষিত গজারিয়া উপজেলা ছাত্রলীগের একদল কর্মী ঝটিকা মিছিল করেছে। গজারিয়ার স্থানীয় রাজনীতিতে এ ঘটনাকে ঘিরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

মিছিলটি নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী পিএইচ সুমন (পারভেজ আহামেদ সুমন)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাঁরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সংক্ষিপ্ত সময়ের জন্য সড়কে মিছিল করেন।

সুমন তাঁর নিজস্ব ফেসবুক প্রোফাইলে ভিডিওটি প্রকাশ করেন এবং দাবি করেন, আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন কর্মসূচি” সফল করার লক্ষ্যে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজেও একই ভিডিওটি প্রকাশ করা হয়।

তবে মিছিলটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সে স্থানের সঠিক অবস্থান নিশ্চিত করা যায়নি। স্থানীয় রাজনীতিকদের একাংশ এটিকে “রাজনৈতিক পুনঃপ্রবেশের ইঙ্গিত” হিসেবে দেখছেন, অন্যদিকে কেউ কেউ বলছেন, “এটি শুধু সাময়িক প্রচারণা মাত্র।”

চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে ছাত্রলীগের এই আকস্মিক ঝটিকা মিছিলকে কেন্দ্র করে গজারিয়া উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে ব্যাপক আলোচনার জন্মদিয়েছে।

You cannot copy content of this page