এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন /
০
মেহেরপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফুন নাহার। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,লুৎফুন নাহার এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এখন মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন খুব শীঘ্রই।
অন্যদিকে সদ্য বদলিকৃত মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামকে নড়াইল জেলার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে মেহেরপুরসহ দেশের ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়—কর্মকর্তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক ভারসাম্য বিবেচনায় দেশের প্রশাসনে এই বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।
উল্লেখ্যঃ এ নিয়ে দুই দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
আপনার মতামত লিখুন :