গঙ্গাচড়ায় জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ১০:১০ অপরাহ্ন /
গঙ্গাচড়ায় জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎রংপুরের গঙ্গাচড়া জাতীয় পার্টি উপজেলা শাখা ও রংপুর সিটি কর্পোরেশন ১-৯ নং ওয়ার্ড এর নেতা কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার ( ৯ নভেম্বর) দুপুরে লক্ষীটারী ইউনিয়নের আনুর বাজারে অনুষ্ঠিত উপজেলা জাতীয় পার্টির
‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ।

‎উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সুজাউদ্দৌলা সাগরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব গোলাম ফারুক, সিনিয়র যুগ্ম আহবায়ক সাজু আহম্মেদ লাল, যুগ্ম আহবায়ক আওরঙ্গজেব বাদশা, লক্ষীটারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি দুলাল মেম্বার, কোলকোন্দ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনজুরুল ইসলাম মিঠু, গজঘণ্টা ইউনিয়ন সাধারণ সম্পাদক ফেরদৌস কবির, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আবু সুফিয়ান রিগান, উপজেলা যুবসংহতির আহবায়ক আরিফ হোসেনসহ উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড ও রংপুর সিটির ১-৯ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

‎সভায় বক্তারা বলেন, রংপুর ১ আসন স্বাধীনতার পর থেকেই জাতীয় পার্টির দুর্গ। এই আসনে পার্টির সকল নেতাকর্মীকর্মী ঐক্যবদ্ধ। নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে ব্যারিস্টার মঞ্জুম আলীকে মনোনয়ন দেয়ার দাবী জানান।
‎প্রসঙ্গত ব্যারিস্টার মঞ্জুম আলী দীর্ঘদিন থেকে রংপুর ১ আসনের মানুষের কল্যাণে কাজ করে আসছেন।

You cannot copy content of this page