ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন /
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রবিবার (৯ নভেম্বর) সকালে নান্দাইল উপজেলা সদরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপির মনোনয়ন না পাওয়া চার প্রার্থীর সমর্থকরা। তারা হলেন মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন, মামুন বিন আবদুল মান্নান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম শামস (সূর্য) ও নাসের খান চৌধুরীর সমর্থকরা।

বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। তার মনোনয়ন ঘোষণার পর থেকেই বঞ্চিত প্রার্থীদের পক্ষ থেকে প্রতিবাদ চলছে।

মানববন্ধনটি সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নান্দাইল পৌর শহরের নতুন বাজার থেকে পুরনো বাসস্ট্যান্ড পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

You cannot copy content of this page