বড়াইগ্রামে জামায়াত নোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের উঠান বৈঠক অনুষ্ঠিত


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ১১:০৯ অপরাহ্ন /
বড়াইগ্রামে জামায়াত নোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের উঠান বৈঠক অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড় পেঙ্গুইন গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিমের উপস্থিতিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে এলাকার ধর্মপ্রাণ জনতা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আবুল হোসেন, সেক্রেটারি, তালিমুল কোরআন বিভাগ, জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা; মাওলানা হাবিবুর রহমান, আমির, জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলা শাখা; এবং মাওলানা হাসিনুর রহমান, সভাপতি, ৪নং নগর ইউনিয়ন জামায়াতে ইসলামী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাকিম বলেন,

“দীর্ঘদিন পর বড়াইগ্রাম ও গুরুদাসপুরবাসী ইসলামী মূল্যবোধের পক্ষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হলে আমি সততা, ন্যায়নিষ্ঠা ও স্বচ্ছতার ভিত্তিতে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,

“বড়াইগ্রাম ও গুরুদাসপুরের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করব। জনগণের প্রতিটি টাকার হিসাব জনগণকেই দিতে চাই।”

এ সময় তিনি ইসলামী আদর্শ ও সেবামূলক রাজনীতির ধারায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বলেন,

“ইসলামের পক্ষে, সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে দাঁড়াতে দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ সহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে ইসলাম ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা করি।”

উঠান বৈঠকে বক্তারা মাওলানা আব্দুল হাকিমের সততা, নিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারের প্রশংসা করেন।

You cannot copy content of this page