
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল আজিজ সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌরসভার সাবেক মেয়র শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিনী, বিএনপি নাটোর জেলা শাখার সাবেক সদস্য এবং একই আসনের মনোনয়ন প্রত্যাশী মহুয়া নূর কচির সাথে।
বড়াই গ্রামের বনপাড়ায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে উভয় নেতা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আব্দুল আজিজ বলেন, “এই নির্বাচনে আমরা ব্যক্তি নয়, আদর্শের লড়াই করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”
এ সময় মহুয়া নূর কচি বলেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে আমরা একসাথে কাজ করব। বড়াইগ্রাম-গুরুদাসপুরের জনগণ বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই আসনটি তারেক রহমানকে উপহার দেবে—এটাই আমাদের লক্ষ্য।”
সাক্ষাৎ শেষে উভয় নেতা স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন, যা এলাকাজুড়ে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :