
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কোমরপুরে ওর্য়াড বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কোমরপুর গ্রামে কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নোয়াজ্জেস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম- সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন,
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম ডি কে সুলতানের সঞ্চলানায় আরো উপস্থিত ছিলেন
কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, যুগ্ম- সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভূট্রো, সাংগঠনিক সম্পাদক টুটুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :