
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে এ বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোনো প্রকাশ্য কর্মসূচি পালিত হয়নি।
দিনটি ঘিরে উপজেলা কার্যালয় কিংবা মাঠ পর্যায়ে কোনো সভা, আলোচনা সভা বা র্যালির আয়োজন দেখা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনার অপেক্ষায় ছিলেন। তবে শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কর্মসূচির ঘোষণা না আসায় দিনটি নিঃশব্দেই কেটে গেছে অষ্টগ্রাম বিএনপিতে।
উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল মুঠোফোনে জানান, “আমরা ঘরোয়া পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছি। তবে কোনো র্যালি, মিছিল বা ফটোসেশন অনুষ্ঠিত হয়নি।”
উল্লেখ্য, বিএনপি প্রতি বছর ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে থাকে। ১৯৭৫ সালের এই দিনের রাজনৈতিক ঘটনার স্মরণে দলীয়ভাবে দিবসটি উদ্যাপন করা হয়।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :