গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষঃ আহত ৩১


পটুয়াখালী প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন /
গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষঃ আহত ৩১

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ৩১ জন আহত হয়েছেন। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে দক্ষিণ কপালবেড়া খলিফা বাড়ির সামনের চৌরাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় উভয়পক্ষ একে অপরকে দোষারোপ করছেন।আহতদের মধ্যে রয়েছেন- চরশিবা ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রাঢ়ী, সদস্য সবুজ রাঢ়ী, নূরনবী রাঢ়ী, হাসান রাঢ়ী, কুদ্দুস ব্যাপারী, ইয়াকুব রাঢ়ী, ওমর রাঢ়ী, রাহান রাঢ়ী ও সলেমান রাঢ়ী। তারা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। অন্যদিকে গণঅধিকার পরিষদের আহতদের মধ্যে রয়েছেন- যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. সোহেল খলিফা।

আজমির খলিফা, শাহাবুল খলিফা, আমেনা বেগম, নাঈম খলিফা ও নবীন খলিফা। এরা গণঅধিকারের কর্মী সমর্থক। এদিকে দুইপক্ষের অন্যান্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান।স্থানীয় সূত্র জানায়, চরশিবা সাংগঠনিক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কমিটি গঠন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কপালবেড়া বাজারে গণঅধিকারের সভা ছিল।

You cannot copy content of this page