ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনঃ প্রেস সচিব শফিকুল আলম


নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন /
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনঃ প্রেস সচিব শফিকুল আলম

আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বলে আবারও নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড লোক। তাদের কথায় কোনো প্রভাব পড়বে না। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
 
তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে নানা গুজব ছড়ানো হলেও সরকার নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

You cannot copy content of this page