
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের সমর্থকরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়ার টাটেরা এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
এ সময় ‘অবৈধ মনোনয়ন মানি না, মানব না’—এমন স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।বিক্ষোভকারীরা কুমিল্লা-৫ আসনের ঘোষিত মনোনয়ন বাতিল করে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান।
একই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকাতেও ব্যারিস্টার মামুনের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, এনায়েত করিম ভূঁইয়া, হাসান ভূঁইয়া, মাহাবুব রহমান ভূঁইয়া দিদার, আবু ইউসুফ বাবুল, আকরামুল ইসলাম, মতিউর রহমান সেলিম, মানিক মিয়া ডিলার, জয়নাল হাজারী, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, নাজমুল হাসান ভূঁইয়া, রাসেল মিয়া, ইসরাফিল, ইমন মিয়া, আলী আক্কাস, খালিল মিয়াসহ অসংখ্য নেতাকর্মী ও স্থানীয়রা।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :