রংপুরে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ১১:০৫ অপরাহ্ন /
রংপুরে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি মাসুদ মিয়াকে (৪৭) গ্রেফতার করা হয়েছে।

‎মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৭টায় যশোর ঝিকরগাছা সুডিপুর বাজারে অভিযান চালিয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ও র‌্যাবের সদস্যরা তাকে গ্রেফতার করে।

‎বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান। মাসুদ উপজেলার উত্তর কোলকোন্দ মাস্টারপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

‎তিনি মামলার বরাত দিয়ে জানান, গত ১৬ জুলাই দুপুরে প্রতিবেশী বাকপ্রতিবন্ধী ওই কিশোরীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে মাসুদ। ওই কিশোরীর নানী বাড়িতে ঢোকার সময় মাসুদকে তার ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন। ঘরে ঢুকে নাতনীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান প্রতিবন্ধী ওই কিশোরীর নানী। ধর্ষণের ঘটনায় মাসুদকে গ্রেফতারের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন সমাবেশ ও থানায় মামলা হলে আত্মগোপনে চলে যায় মাসুদ। এনিয়ে গঙ্গাচড়া থানা পুলিশ যশোর র‌্যাব-৬ এর কাছে আসামি গ্রেফতারে সহযোগিতা চাইলে মঙ্গলবার রাতে র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে মাসুদকে গ্রেফতার করা হয়।

‎গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, বুধবার রাত সোয়া ৮টায় আসামি মাসুদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

You cannot copy content of this page