কক্সবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনাঃ একই পরিবারের ৫জন নিহত


কক্সবাজার প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ১২:১১ অপরাহ্ন /
কক্সবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনাঃ একই পরিবারের ৫জন নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বুধবার সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে চার নারী ও একজন শিশু রয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি  নিশ্চিত করেছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

You cannot copy content of this page