ঢাকা – সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ কদমতলীতে এনা পরিবহন ও রিয়েল কোচের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন,আহত ৪০


মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ১১:৪২ অপরাহ্ন /
ঢাকা – সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ কদমতলীতে এনা পরিবহন ও রিয়েল কোচের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন,আহত ৪০
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী নামক স্থানে দুটি যাত্রী বাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজনসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন যাত্রী।  নিহতদের মধ্যে একজন নবিগঞ্জ  উপজেলার  পানিউম্দা ইউনিয়নের বড়চর গ্রামের মুকিদ মিয়ার ছেলে রাজু ইসলাম (২৮) এবং আরেকজন শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ আবাসিক এলাকার ভলকেনাইজ ব্যবসায়ী মোঃ শাহীন মিয়া (৪৫) বাকী আরেক জনের নাম টিকানা জানা যায়নি।
মঙ্গলবার (৪ নভেম্বর) সাড়ে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহা সড়কের  সায়েস্তাগঞ্জ কদমতলী এলাকায় ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী এনা পরিবহন( ঢাকা মেট্রো -ব ১৪-৮২৮২) নং-বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রয়েল কোচ পরিবহন নামে (ঢাকা মেট্রো- ব-১৪-৩৪৪৮) নং  আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন অন্তত ৪০ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

You cannot copy content of this page