
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে জার্মান রিটেইলার ‘কিক’ এর অর্থায়ন এবং জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর বাস্তবায়নে চালু ‘কিক মেকস দ্যা ডিফারেন্স’ প্রকল্পের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, আইটি সরঞ্জামাদি ও চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে এসব উপহার শিক্ষার্থীদের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এবং সিন্ডিকেট সদস্য ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, “এই শিক্ষাবৃত্তি কার্যক্রম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ ও তা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি প্রকল্প বাস্তবায়নকারী জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস এবং অর্থায়নকারী প্রতিষ্ঠান ‘কিক’-কে ধন্যবাদ জানান এবং এর সফলতার ধারাবাহিকতা কামনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপহারসামগ্রী হাতে পেয়ে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এই সহযোগিতা উচ্চশিক্ষার পথ আরও মসৃণ করবে বলে আশা প্রকাশ করেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :