অষ্টগ্রামে বিএনপি নেতা ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন: আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ১১:১২ অপরাহ্ন /
অষ্টগ্রামে বিএনপি নেতা ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন: আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে এস এম শাহীনের নেতৃত্বে বিএনপি নেতা এডভোকেট ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে অষ্টগ্রাম সদর বাজার থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে পাইলট মোড় প্রদক্ষিণ করে জামতলী এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ ও মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হয়।

আনন্দ মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তারা ফজলুর রহমানের পক্ষে স্লোগান দেন এবং তাকে ফুল ও শুভেচ্ছা জানান।

স্থানীয় নেতারা বলেন, “দীর্ঘদিন ধরে ফজলুর রহমান বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে অষ্টগ্রাম উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

আনন্দ মিছিল ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

You cannot copy content of this page