আলোচিত প্রার্থী মুফতি আমির হামজার প্রতিদ্বন্দ্বী বিএনপির জাকির হোসেন


কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন /
আলোচিত প্রার্থী মুফতি আমির হামজার প্রতিদ্বন্দ্বী বিএনপির জাকির হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুখোমুখি হচ্ছেন দুই আলোচিত প্রার্থী—জামায়াতের পক্ষে দাঁড়াচ্ছেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা, আর বিএনপির প্রার্থী হচ্ছেন জেলা বিএনপির সদস্যসচিব ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সরকার।

জানা গেছে, জামায়াতের সবুজ সংকেত পাওয়ার পর থেকেই মুফতি আমির হামজা ওই এলাকায় সক্রিয়ভাবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে সোমবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন, যেখানে কুষ্টিয়া-৩ আসনে জাকির হোসেন সরকারের নাম ঘোষণা করা হয়।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর লড়াই নির্বাচনী মাঠে বাড়তি আগ্রহ সৃষ্টি করবে।

You cannot copy content of this page