রংপুরের ৬ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ন /
রংপুরের ৬ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নান জল্পনা কল্পনা শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রংপুরের ৬ টি সংসদীয় আসনের প্রার্থীদেরও নাম ঘোষণা করা হয়েছে।

‎সোমবার ( ৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন।

‎রংপুরের ৬টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন যারা, রংপুর-১ আসনে (গংগাচড়া-সিটি আংশিক) সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে (বদরগঞ্জ-তারাগঞ্জ) জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনে (সদর ও সিটি কর্পোরেশন) মহানগর বিএনপির আহবায়ক মো: সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনে (কাউনিয়া-পীরগাছা) কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসন (মিঠাপুকুর) উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রব্বানী, রংপুর-৬ আসনে (পীরগঞ্জ) জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।

‎দল থেকে প্রার্থী ঘোষণার পর অনুভূতি জানিয়ে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছি। সবদিক বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আশা করছি, আগামী নির্বাচনে রংপুরে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে।


‎রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। মানুষ ভোট প্রদানের সুযোগ পেলে যারাই প্রতিদ্বন্দ্বী হোক না কেন আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

‎মনোনয়নপ্রাপ্ত মোকাররম হোসেন সুজন বলেন, দল আমাকে মনোনীত করেছে , এ প্রাপ্তি আমার একার নয়, গোটা উপজেলাবাসীর। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে তা সফলভাবে সম্পন্ন করার চেষ্টা করব। রংপুর-১ আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার মাধ্যমে এই আসনটি দলকে উপহার দিতে পারব  ইনশাআল্লাহ।

You cannot copy content of this page