নেত্রকোনায় সদ্য ঘোষিত ধানের শীষ এর ৫ কান্ডারী


 পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন /
নেত্রকোনায় সদ্য ঘোষিত ধানের শীষ এর ৫ কান্ডারী

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।আজ ৩-নভেম্বর সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক(গুলশান) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এতে নেত্রকোনার পাঁচটি আসনে পর্যায়ক্রমে বিএনপির পাঁচ নেতার নাম ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে ঘোষিত মনোনয়ন প্রাপ্তরা হলেন,# নেত্রকোনা-১ আসনে বিএনপির বর্তমান কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক জনাব, ব্যারিস্টার কায়সার কামাল,#নেত্রকোনা-২ আসনে বর্তমান জেলা বিএনপির বর্তমান সভাপতি-অধ্যাপক ডাক্তার মো. আনোয়ারুল হক।
#নেত্রকোনা-৩ আসনে জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী,#নেত্রকোনা-৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং# নেত্রকোনা ৫ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব, আবু তাহের তালুকদার।

You cannot copy content of this page