
রংপুরের গঙ্গাচড়ায় মাত্র ১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মান্দ্রাইন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কিশোর ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
ভুক্তভোগী শিশুটির বাবা মো. দুলু মিয়া (৩৮) বুধবার গঙ্গাচড়া মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, ঘটনার সময় তিনি ও তাঁর স্ত্রী ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তাঁদের ছোট মেয়ে (১৮ মাস) বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে প্রতিবেশী কিশোর সোয়ান মিয়া (১৪) গান শোনানোর কথা বলে শিশুটিকে কোলে করে নিজের ঘরে নিয়ে যায়।
এজাহার সূত্রে জানা যায়, কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে দুলু মিয়া সোয়ান মিয়ার টিনশেড ঘরের ভেতরে ঢুকে দেখেন, কিশোর সোয়ান শিশুটিকে বিছানায় শুইয়ে পায়ুপথে ধর্ষণ করছে। তাকে দেখেই অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। পরে রক্তক্ষরণ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
শিশুর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয়রা শিশুটিকে প্রথমে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
শিশুটির বাবা জানান, মেয়ের চিকিৎসা ও আত্মীয়দের সঙ্গে পরামর্শ করতে গিয়ে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে। তিনি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :