রায়গঞ্জে উপজেলা প্রশাসনের সাথে জামায়াত মনোনীত সংসদ সদস্য পার্থী ডঃ আঃ সামাদের মতবিনিময়


মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ১১:১১ অপরাহ্ন /
রায়গঞ্জে উপজেলা প্রশাসনের সাথে জামায়াত মনোনীত সংসদ সদস্য পার্থী ডঃ আঃ সামাদের মতবিনিময়

সিরাজগঞ্জে রায়গঞ্জে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন ও উপজেলা সদর ধানগড়ার সর্বস্তরের জনগণের সাথে  গনসংযোগ করেন ।
২ নভেম্বর রবিবার সকালে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন আহমেদ এর সাথে সাক্ষাৎকার দিয়ে শুরু করেন , এরপর উপজেলা অতিরিক্ত কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা, বিএডিসি অফিসার আনন্দ চন্দ্র বর্মন, কৃষি কর্মকর্তা মমিনুল হক, সমাজসেবা অফিসার মোঃ ইলিয়াস হোসেন, শিক্ষা অফিসার বেলাল হোসেন, পরিসংখ্যান অফিসার মোহসীন রেজা সহ অন্যান্য সকল দপ্তরের অফিসারদের সঙ্গে মতবিনিময় করেছেন।  তিনি আগামী সংসদ নির্বাচনে  স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে কাজ করার আহ্বান জানান ।
এসময় প্রার্থী সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার আমীর আলী মর্তুজা, পৌর আমীর আলহাজ্ব হোসেন আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ কামরুল ইসলাম, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, অফিস সম্পাদক জাকারিয়া হোসাইন, উপজেলা কর্ম পরিষদ সদস্য সুমন আহমেদ,পৌরসভার সহঃ সেক্রেটারি মনিরুল ইসলাম জাফর, পৌর যুব  জামায়াতে সভাপতি মনিরুজ্জামান, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পর সাধারণ মানুষের সঙ্গে গনসংযোগ করেন।
এসময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় । এসময় উল্লেখযোগ্য সংখ্যক মিডিয়া কর্মীদের উপস্থিতী পরিলক্ষিত হয়। ।

You cannot copy content of this page