মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন /
০
’সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবলে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার( ১ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা জামায়াতের আমীর ডাক্তার সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ ফারুকী, উপজেলা প্রকৌশলী মোঃ মফিজুর রহমান, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত) ইসমাইল তালুকদার, টিপু সুলতান জাহাঙ্গীর, হাফেজ বজলুর রহমান, তোফায়েল আহমদ, সুজন মিয়া প্রমুখ। এর আগে একটি র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে।
আপনার মতামত লিখুন :