
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যদে সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার সকালে র্যালী ও উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখেরুজ্জামান আখের, গঙ্গাচড়া ইসলামী আন্দোলনের সেক্রেটারী ইউনুছ আলী, চ্যানেল এস ও সংবাদ প্রতিদিন এর প্রতিনিধি শফিকুজ্জামান সোহেল।
এসময় বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি সামাজিক ঐক্য ও উন্নয়নের প্রতীক। গ্রামীণ অর্থনীতির শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে হবে। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :