
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কলাগাছি ক্যাত্যায়ানী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বুধবার বেলা দুইটার দিকে দর্শনা থানা বিএনপি ও গড়াইটুপি ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কলাগাছি গ্রামের দুটি পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নেন তিনি।
এসময় মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘বাংলাদেশে সবাই সবার ধর্ম পালন করবে, যার যার ধর্ম সেই পালন করবে। আমরা কারও ধর্মে ব্যাঘাত ঘটাবো না। সবাই সবার ধর্মের প্রতি সম্মান দেখিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সমানের দিকে অগ্রসর করে নিয়ে যেতে চাই।’
এসময় তিনি গ্রামের হিন্দু সম্প্রদায়ের নারীদের সাথেও কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ, দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন, আতিয়ার রহমান, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক সদস্য আব্দুস সাত্তার, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন হোসেন, দেলোয়ার হোসেন, সোলাইমান হকসহ ওয়ার্ডে বিএনপির নেতা-কর্মীরা।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :