উলিপুরের ডক্টরস কমিউনিটি ক্লিনিকের সুনাম ক্ষুন্ন করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন


আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ১০:৪০ অপরাহ্ন /
উলিপুরের ডক্টরস কমিউনিটি ক্লিনিকের সুনাম ক্ষুন্ন করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিছু মানুষের উস্কানীতে উলিপুরের ডক্টরস কমিউনিটি ক্লিনিকের সুনাম ক্ষুন্নের চেষ্টা করা হচ্ছে।

৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবস্থিত ডক্টরস্ ক্লিনিকের হলরুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা দাবি করেন ক্লিনিকের পরিচালক ও সাবেক সিভিল সার্জন ডাঃ লোকমান হাকিম। তিনি আরো জানান, দীর্ঘ ২৫ বছর ধরে ক্লিনিকটি নামমাত্র মূল্যে উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলার মানুষের সেবা দিয়ে আসছে। পাশাপাশি আরো তিনটি প্রতিষ্ঠানের মধ্যে ডক্টরস্ ক্লিনিক প্রথম থেকেই জরায়ু প্রসূতি সেবা দিয়ে আসছে।
অন্য পরিচালক ডাঃ নজরুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর মিথিলা নামে এক রোগীনি বাচ্চা প্রসবের জন্য আসেন। তাৎক্ষণিক চিকিৎসক, সহকারী ও নার্স রোগীনিকে পরীক্ষা নিরীক্ষা করে জানান, রোগীনির বাধাগ্রস্থ  প্রসব পরীক্ষা করার সময় গর্ভস্থ শিশুটির হার্টবিট বেশি পাওয়া যাচ্ছে এবং রোগীনি মানসিক ও শারিরীকভাবে দূর্বল। গর্ভস্থ শিশু ও মায়ের স্বার্থে দ্রুত সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেয়া হয়। কিন্তু  রোগীর সাথে আসা আত্মীয়-স্বজন তাতে অসম্মতি জানিয়ে নরমাল ডেলিভারির করানোর পক্ষে মতামত দিলে তাদের মতামতের গুরুত্ব দিয়ে সন্ধ্যা ৬ টার দিকে ইপিসিওটমির মাধ্যমে ডাক্তারের উপস্থিতিতে ডেলিভারি করা হয়।
গর্ভবতী মার দীর্ঘক্ষন প্রসব ব্যাথা থাকায় জরায়ুর সংকোচন প্রসারনের কারণে পেটে শিশুটির অবস্থা খারাপ  হতে থাকে। প্রসবের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রসবদ্বার কাটা সম্পর্কে অপপ্রচারের বিষয়ে তিনি জানান, মেডিকেল নিয়মে পেরিনিয়াম নামক অংশে যা করার প্রয়োজন তাই করা হয়েছে। এই ইপিসিওটমি নিয়ে না জানার কারণে সাধারণ মানুষের মাঝে অপপ্রচার চালানো হচ্ছে।
এক প্রশ্নের জবাবে ডাঃ লোকমান হাকিম জানান, কিছু মানুষের উস্কানীতে ক্লিনিকের সূনাম ক্ষূন্নের চেষ্টা করছে। আমরা জনগণের মাঝে আপনাদের মাধ্যমে বিষয়টি তুলে ধরছি। #
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি। মোবাইল নম্বরঃ ০১৭১৬৫৯২৫৭২

You cannot copy content of this page