হবিগঞ্জের বাহুবলে পুলিশের অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়াড়ী আটক


মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ১:৩৯ পূর্বাহ্ন /
হবিগঞ্জের বাহুবলে পুলিশের অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়াড়ী আটক
বাহুবল উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রায়ই সন্ধ্যার পর বসে জমজমাট জুয়ার আসর। আসরে যোগ দেন চাকরীজীবি, ব্যবসায়ী থেকে শুরু করে নানা শ্রেনীপেশার মানুষ। স্বল্প সময়ে লাভবান হওয়ার আশায় সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ নিয়ে শুরু করেন জুয়া খেলা। কারও ভাগ্য খুলে যায়, কেউবা হয় নিঃস্ব। জুয়ার ফাঁদে পরে সব হারিয়ে অনেকেই বেছে নেন অপরাধের পথ। জড়িয়ে পড়েন চুরি ছিনতাইসহ নানা অপকর্মে। সোমবার সন্ধ্যায় পুলিশের অভিযানে রশিদপুর চা বাগানে গ্রেপ্তার হয়েছেন এমনি চক্রের ৬ সদস্য।
পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে রশিদপুর চা বাগানস্থ কালি মন্দির সংলগ্ন রাস্তার উপর জুয়ার আস্তানায় অভিযান চালায় বাহুবল মডেল থানা পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
 আটককৃতরা হচ্ছে, রমেশ সবর (৩৬), রামচরন দাস (৫৩), সুবাস ভৌমিক (৩৫), রিয়াজ মিয়া (২৪), আকাশ সাওতাল (২১), তাপশ কুর্মী (২৮)।
‎বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, আটক জুয়াড়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

You cannot copy content of this page