নেত্রকোনায়-ঐতিহ্য সংগ্রাম এবং সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের পৃথক পৃথক বর্ণাঢ্য র‍্যালি


 পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন /
নেত্রকোনায়-ঐতিহ্য সংগ্রাম এবং সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের পৃথক পৃথক বর্ণাঢ্য র‍্যালি

আজ ২৭ অক্টোবর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোনা জেলা শাখা ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভবিষ্যৎ নেতৃত্ব প্রত্যাশী নেতাদের নেতৃত্বে জেলায় পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ১২ থেকে জেলা যুবদলের সাধারন সম্পাদক পদ প্রত্যাশী- জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল এর নেতৃত্বে কুরপাড় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেয হয়।
অন্যদিকে জেলা যুবদলের সভাপতি পদ প্রত্যাশী -জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন এর নেতৃত্বে সরকারি কলেজ মাঠ থেকে,- সভাপতি পদ প্রত্যাশী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত এর নেতৃত্বে কেডিসি গোডাউন এলাকা থেকে, জেলা যুবদলের- সভাপতি পদ প্রত্যাশী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ওয়ারেস উদ্দিন ফারাস এর নেতৃত্বে সদর উপজেলা পরিষদ এর সামনে থেকে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী- ফারদিন চৌধুরী রিমি’র নেতৃত্বে পুরাতন কালেক্টরেট মাঠ থেকে আনন্দ র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। বিশেষভাবে উল্লেখ্য যে -প্রায় দীর্ঘদিন যাবত নেত্রকোনায় জেলা যুবদলের কার্যকরী কমিটি না থাকায় পৃথক পৃথক নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও সভা সমাবেশের আয়োজন করা হয়।

You cannot copy content of this page