রাণীনগরে দুই যুবক গ্রেফতার ইয়াবা উদ্ধার


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন /
রাণীনগরে দুই যুবক গ্রেফতার ইয়াবা উদ্ধার

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার রাতে উপজেলার বগারবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এঘটনায় রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,রোববার রাতে পুলিশের টহল চলাকালে উপজেলার ভান্ডারগ্রাম বগারবাড়ী এলাকা থেকে রাজু হাসান (১৯) ও শামিম হোসেন (২১) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের নিকট থেকে মোট ১২পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার রাজু হাসান উপজেলার পারইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং শামিম হোসেন একই এলাকার ভান্ডারগ্রাম এলাকার ফারুক হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

You cannot copy content of this page