রাজবাড়ীতে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড


মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন /
রাজবাড়ীতে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে আসাদ শেখ নামে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে। সে ওই এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে।
সোমবার সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট ঘিকমলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক নাছির উদ্দিনের নেতৃত্বাধীন টীমের নিকট নেশাগ্রস্ত অবস্থায় আটক হন। পরে মোবাইল কোর্ট পরিচালনা পূর্বক মাদকদ্রব্যদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

You cannot copy content of this page