
বড়াইগ্রাম উপজেলার রাজনীতিতে এক বলিষ্ঠ, ত্যাগী ও সাহসী নেতৃত্বের প্রতীক আব্দুস সালাম মোল্লা। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে দলের তৃণমূল থেকে শীর্ষপর্যায়ে এক নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
পারিবারিক সূত্রে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আব্দুস সালাম মোল্লা স্কুল জীবন থেকেই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। অদম্য সাহস, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তৃণমূলের নেতাকর্মীদের পাশে থাকা – এসব গুণে তিনি বড়াইগ্রাম বিএনপিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অকুতোভয় নেতারূপে।
বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তার বিরুদ্ধে দায়ের হয়েছে প্রায় ৩০টিরও বেশি রাজনৈতিক মামলা। তবুও তিনি কোনোদিন রাজপথ থেকে সরে দাঁড়াননি। একাধিকবার হামলা, নির্যাতন ও কারাভোগ সত্ত্বেও দলের প্রতি অটল ছিলেন তিনি।
বড়াইগ্রাম উপজেলার প্রতিটি গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়নে রয়েছে তার নিরন্তর উপস্থিতি ও জনপ্রিয়তা। তৃণমূলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা জানান, আব্দুস সালাম মোল্লা সবসময় দলীয় কর্মীদের পাশে থেকেছেন সুখে-দুঃখে। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ বিএনপির প্রতিটি আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে তরুণ প্রজন্মকে।
নেতাকর্মীদের মতে, আসন্ন বড়াইগ্রাম উপজেলা বিএনপির নতুন কমিটিতে মোঃ আব্দুস সালাম মোল্লাকে সদস্য সচিব করা হলে সংগঠনটি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল হবে।
রাজপথের পরীক্ষিত নেতা, তৃণমূলের আস্থাভাজন, অকুতোভয় সৈনিক আব্দুস সালাম মোল্লা — বড়াইগ্রাম বিএনপির রাজনীতিতে আজও তিনি দৃঢ়ভাবে এগিয়ে চলেছেন শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :