বগুড়া আদমদীঘিতে বিএনপির সদস্য নবায়ন-সংগ্রহ  ও ৩১ দফা বাস্তবায়নে মত বিনিময় সভা


সজীব হাসান, বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ৫:১৮ পূর্বাহ্ন /
বগুড়া আদমদীঘিতে বিএনপির সদস্য নবায়ন-সংগ্রহ  ও ৩১ দফা বাস্তবায়নে মত বিনিময় সভা
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন এবং তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির
সভাপতি ফরিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট
হামিদুল হক চৌধুরি হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সান্তাহার পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, বিদ্যুৎ শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান আলী দেওয়ান, জেলা যুবদলের সদস্য শাহজালাল মাহমুদ চপল,
সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা আক্তার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক
মাহামুদুল আলম, বিএনপি নেতা আলামগীর হোসেন ও আবুল কালাম আজাদ প্রমূখ।

You cannot copy content of this page