বগুড়া শেরপুরে বিদ্যুৎপৃষ্টে পুলিশ কনষ্টেবল এর মৃত্যু


সজীব হাসান, বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ২:০৭ অপরাহ্ন /
বগুড়া শেরপুরে বিদ্যুৎপৃষ্টে পুলিশ কনষ্টেবল এর মৃত্যু
বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রায়হানুল ইসলাম (৩২) ওরফে রানা নামের এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের নগরআরা এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হানুল ইসলাম মৃত শাহ্ আনোয়ার হোসেনের পুত্র। তিনি সর্বশেষ জয়পুরহাটের কালাই থানায় কর্মরত ছিলেন। শনিবারই ঢাকার নৌপুলিশে যোগদানের কথা ছিল তার। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে তিনি নিজ বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মইনুদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

You cannot copy content of this page