
লক্ষ্মীপুর রামগতি জমিদার হাট বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডে অন্তত ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নূর হোসেনের ছেলে মোহাম্মদ আরিফের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :