
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও হেরোইনসহ জামিল মলিথা (৪০) নামে স্থানীয় এক যুবদল আটক হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ফিলিপনগর গ্রামের জালাল মালিথার ছেলে এবং ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। এ সময় মাদক ও অস্ত্র ব্যবসায়ী জামিল মালিথাকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং ৪৮ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের আনুমানিক সিজার মূল্য-২ লক্ষ ৬ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
এছাড়াও আটক মাদক ও অস্ত্র ব্যবসায়ী যুবদল নেতা জামিল মালিথার বিরুদ্ধে ভারত থেকে অবৈধ ভাবে মাদক ও অস্ত্র পাচারের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। সে স্থানীয় সন্ত্রাসী বাহিনী চল্লিশবাহিনীর প্রধান রাখির প্রধান সহযোগী। পরে তার বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে দৌলতপুর থানায় তাকে হস্তান্তর করেছে
বিজিবি।
বিজিবি’র অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক জামিল মলিথা ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের বিষয়টি নিশ্চিতকরেছেন দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু। তিনি জানান, কারো ব্যক্তিগত দায় দল বহন করবে না। এরদায় তাকেই নিতে হবে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, শুক্রবার রাতে সীমান্ত রক্ষী বিজিবি’র অভিযানে ফিলিপনগর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জামিল মালিথাকে অস্ত্র ও হেরোইনসহ আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :