তারেক রহমানের ৩১ দফা দেশের জনগণ সমর্থন করেছে : চরফ্যাশনে নুরুল ইসলাম নয়ন


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৬:২০ অপরাহ্ন /
তারেক রহমানের ৩১ দফা দেশের জনগণ সমর্থন করেছে : চরফ্যাশনে নুরুল ইসলাম নয়ন

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের জনগণ সমর্থন করেছে। তার এই জনকল্যাণমূলক পদক্ষেপ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। এজন্যই বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছর আমরা এক দুঃস্বপ্নের মধ্যে দিয়ে দিন পার করেছি। নেতাকর্মীরা নির্মম নির্যাতন, নিপীড়নের শিকার হওয়ার পরও দলের প্রতি আনুগত্য থেকে এক চুলও নড়েননি। আমাদের ছাত্ররা শুধু ছাত্রদল করার অপরাধে শিক্ষাজীবন শেষ করতে পারেননি। ছাত্ররা শ্রেণিকক্ষ চেনার আগেই চিনতে হয়েছে আদালতের এজলাস।শিক্ষকদের চেনার আগে চিনতে হয়েছিল আদালতের আইনজীবীকে। এরপরেও আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া যাবে না।

তিনি বলেন, যারা যুবদল করেছেন, শুধু যুবদল করার অপরাধে তারা চাকরি থেকে বিতাড়িত ও বঞ্চিত হয়েছেন। যদিও আমরা শুনেছিলাম ঘরে ঘরে চাকরি দেওয়া হবে।কিন্তু ১৬ বছরের শাসকগোষ্ঠীর প্রতি আনুগত্যের বাহিরে বাংলাদেশে কেউ চাকরি পায়নি। শুধু চাকরি হারিয়েছে তা নয়, অনেকেই ভিটে-মাটি হারিয়েছে, আবার অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়েছে।

পথসভায় চরফ্যাশন উপজেলা বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page