
রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বড়বিল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল বাতেন সরকার, গজঘন্টা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও আসাদুল হক আসাদের আত্মার মাগফেরাত কামনায় রংপুরের গঙ্গাচড়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার। উপজেলা কৃষক দলের সদস্য সচিব শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আইযুব আলী। আমন্ত্রিত অতিথি ছিলেন কৃষক দলের আহ্বায়ক আনোয়ার শাহাদাৎ। দোয়া পরিচালনা করেন তাকওয়া মসজিদের খতিব আমানুল্লাহ আহমেদ। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, যুবদলের সদস্য সচিব শাহিন আলম সোনা, মহিলা দলের সভাপতি তৃষ্ণা খাতুন, শ্রমিকদলের আহ্বায়ক মজমুল হক মজনু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি গফুর, কোলকোন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল মিয়া, কৃষক দলের যুগ্ম আহবায়ক নুর ইসলাম স্বপন, মোখলেছুর রহমানসহ উপজেলা বিএনপি, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :