মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন /
০
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে হবিগঞ্জের বাহুবলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াসউদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃ মফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলী আকবর খান, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রকিব, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, থানার এসআই বুলবুল আহমেদ, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, মিয়া মোহাম্মদ সিজিল, সুজন মিয়া, তোফায়েল আহমেদ প্রমুখ।
সভায় উপজেলায় যানজট নিরসনে বাহুবল, মিরপুর ও পুটিজুরী বাজারে ফুটপাতের স্থাপনা উচ্ছেদ এবং সিএনজি অটোরিকশার জন্য নির্ধারিত স্ট্যান্ড করার ব্যপারে বক্তারা মতামত ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :