হবিগঞ্জের বাহুবলে রাস্তা কেটে ও বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিঃ উপজেলা প্রশাসন বরাবর এলাকাবাসীর অভিযোগ


মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৫:১২ অপরাহ্ন /
হবিগঞ্জের বাহুবলে রাস্তা কেটে ও বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিঃ উপজেলা  প্রশাসন বরাবর এলাকাবাসীর অভিযোগ
বাহুবলে জন চলাচলের রাস্তা কেটে ও বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এতে গ্রামের সাধারণ মানুষ সহ স্কুল- কলেজ ও মাদ্রাসার ছাত্র- ছাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটছে। গ্রামবাসীর গুরুত্বপূর্ণ এ রাস্তার প্রতিবন্ধকতা অপসারণের দাবি জানিয়ে বাহুবল উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামে।
‎অভিযোগে জানা যায়, পশ্চিম ভাদেশ্বর গ্রামের মৃত হাজী আব্দুল করিমের ছেলে আব্দুল হান্নান ও আব্দুল মন্নান লোকজনের চলাচলের রাস্তা কেটে এবং বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা সামাজিকভাবে মিমাংসার জন্য চেষ্টা করেন। কিন্তু বিচার সালিশ অমান্য করায় গ্রামবাসীর পক্ষ থেকে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।  এ প্রেক্ষিতে কামাইছড়া পুলিশ ফাঁড়িতে শুনানির জন্য উভয় পক্ষকে তলব করা হয়। কিন্তু প্রভাবশালী আব্দুল হান্নান পুলিশের ডাকে সাড়া না দিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেন এবং অভিযোগকারীদের প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি দেন। পরবর্তীতে ভুক্তভোগীরা গণসাক্ষর সহকারে  গত ১৪ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আব্দুল হান্নান ও আব্দুল মন্নানের বিরুদ্ধে আরেকটি আবেদন করেন।
‎ভোক্তভোগীরা জানান, এ অভিযোগ দায়েরের খবর জানতে পেরে আব্দুল হান্নান গং ক্ষিপ্ত হয়ে লোকজনকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এ নিয়ে এলাকায় আইন শৃঙ্খলার অবনতির আশংকা দেখা দিয়েছে। এব্যাপারে জানতে আব্দুল হান্নানের মোবাইলে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

You cannot copy content of this page