বাহুবলে মহাসড়কের জন্য অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্য ও ক্ষতিপূরনের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন /
০
ঢাকা-সিলেট মহাসড়কের জন্য অধিগ্রহণকৃত ভুমির ন্যায্য মূল্য প্রদান ও ক্ষতিপূরনের দাবীতে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্বারকলিপি দিয়েছেন বাহুবল উপজেলার অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থ জমির মালিক কল্যাণ পরিষদ।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে স্মারকলিপি প্রদানের আগে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ভূমি মালিকদের পক্ষে বক্তব্য রাখেন প্রবীণ আলেম মাওলানা আব্দুল বারী আনসারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম, হাজী জমির আলী, আব্দুল ওয়াহিদ, সৈয়দ ওয়াহিদুর রেজা রাজু প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিনের কাছে ভূমির ন্যায্য মূল্যের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।।
আপনার মতামত লিখুন :