দুমকি উপজেলার লেবুখালীতে নবনির্বাচিত পটুয়াখালী জেলা বিএনপির পথসভা


জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন /
দুমকি উপজেলার লেবুখালীতে নবনির্বাচিত পটুয়াখালী জেলা বিএনপির পথসভা

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি’র দুমকিতে আগমন উপলক্ষ্যে লেবুখালী পায়রা পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়।সোমবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এ পথ সভা অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল আলম মৃর্ধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি, পটুয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, ইমাম হোসেন নাসির, দেলোয়ার হোসেন নান্নু, বশির আহমেদ মৃর্ধা,মো: মিজানুর রহমান সাবেক জেলা ছাত্রদলের সভাপতি, আশফাকুর রহমান বিপ্লব গাজী, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু প্রমুখ।
এসময় দুমকি উপজেলা বিএনপি ও সকল অংগসহযোগী সংগঠনের নেতা কর্মী, সমার্থকরা উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page