
সরকার ঘোষিত ৫% বেতন বৃদ্ধি প্রত্যাখ্যান করে গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকরা ভুখা মিছিল কর্মসূচি পালন করেছেন। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে সুন্দরগঞ্জ পৌর পার্ক এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান করে।
শিক্ষকরা জানান, সরকারের ঘোষিত ৫% বেতন বৃদ্ধি অত্যন্ত অপ্রতুল। তারা এ বৃদ্ধিকে প্রত্যাখ্যান করে ন্যায্য ও বাস্তবসম্মত বেতন বৃদ্ধি দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ ভুখা মিছিলে বক্তব্য রাখেন ভাটিকাপাশিয়া সেচিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান লেলিন, শান্তিরাম দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, জীবনযাত্রার ব্যয় দিন দিন বেড়ে চলেছে, অথচ ঘোষিত বেতন বৃদ্ধি দিয়ে শিক্ষক সমাজের ন্যূনতম চাহিদাও পূরণ সম্ভব নয়। তারা দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :